Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চাঁদা না দেওয়ায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরালের কাজ বন্ধ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদা না দেওয়ায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরালের কাজ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
২৭ মে ২০২৪ ২০:৫৭

রাজশাহী: রাজশাহীতে চাঁদা না দেওয়ায় এলাকার সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে এই ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে এখন ঠিকাদার এই কাজ করতে পারছেন না। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (২৬ মে) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী পওর সদর শাখার উপসহকারী প্রকৌশলী সুকেশ কুমার নগরীর বোয়ালিয়া থানায় এই জিডি করেছেন।

বিজ্ঞাপন

জিডিতে বলা হয়েছে, রোববার বেলা ১১টার দিকে ২০ থেকে ২৫ জন ব্যক্তি প্রধান ফটকে আনসার সদস্যদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক অফিস চত্বরে ঢুকে পড়ে। এরপর তারা গালিগালাজ করার পাশাপাশি কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এতে ৩০-৪০ জন শ্রমিক প্রাণভয়ে কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান। সোমবারও প্রাণের ভয়ে শ্রমিকেরা কাজে যোগ দেননি। কাজ বন্ধ ছিল। নিরাপত্তার সংকটে ঠিকাদার কাজ শুরু করার সাহস পাচ্ছেন না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৬৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার এই ম্যুরাল নির্মাণের কাজটি করছে রাজশাহীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খন্দকার কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাসান কবির। তিনি এখন সিঙ্গাপুরে আছেন। তাই সরাসরি এই ঠিকাদারের সঙ্গে কথা বলা যায়নি।

তার প্রতিনিধি মো. পলাশ জানান, ১০ দিন আগে তারা কাজ শুরু করেছেন। এরপর থেকেই বিহারী কলোনি, শালবাগান, উপশহর ও সপুরা এলাকার একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করছিল। তারা বলেছিল, সংখ্যায় তারা মোট ২৫ জন। সামনে ঈদ উপলক্ষে তাদের ১০ লাখ টাকা দিতে হবে। টাকা না দেওয়ার কারণে রোববার বাহিনীর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে কাজ বন্ধ করে দেয়। এর এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা পাউবো কার্যালয়ে ঢুকে হাঙ্গামা করেছিল। চাঁদা না দিলে পাউবোর এই কার্যালয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে তারা সেদিন হুমকি দেয়।

বিজ্ঞাপন

ঠিকাদাররা জানান, পাউবো অফিস ঘিরে থাকা এই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ থাকেন কর্মকর্তারা। রেহাই পান না ঠিকাদাররাও। এই সন্ত্রাসীরা পাউবো অফিসের আশপাশেই সব সময় আড্ডা দেয়। মাদকসেবনও করে প্রকাশ্যে। আর চাঁদা দাবি করে ঠিকাদার ও কর্মকর্তাদের কাছে। তাদের হাতে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতও হতে হয় চাঁদা না দিলে।

পাউবোর রাজশাহী ঠিকাদার সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহাফুজুল আলম লোটন বলেন, ‘এক সপ্তাহে আগে আমি পাউবো অফিসেই ছিলাম। সেখানেই এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা নির্বাহী প্রকৌশলীর কাছে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা পাউবো অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এটা দেখে তো আমি ভীষণ অবাক হই। এখন শুনছি পরে ম্যুরাল নির্মাণের কাজটাই বন্ধ করে দেওয়া হয়েছে চাঁদা না দেওয়ায়।’

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণ কাজ যারা বন্ধ করে দিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। এটা জঘন্যতম একটা কাজ করেছে। যারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল নির্মাণের কাজে বাধা দিয়েছে, আমি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘জিডি হওয়ার পর সোমবার সকালে আমি একজন পুলিশ কর্মকর্তাকে পাউবো অফিসে পাঠিয়েছিলাম। তিনি খোঁজখবর নিয়ে এসেছেন। কারা কাজ বন্ধ করেছে সেটি দেখা হচ্ছে। তদন্ত করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

জাতীয় ৪ নেতা টপ নিউজ বঙ্গবন্ধু ম্যুরাল রাজশাহী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর