Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ২৩:০৬

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার উজিরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে হাসানুল মল্লিক (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসানুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ী গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী উজিরপুর গ্রাম্য চিকিৎসক একরামুল হক জানান, হাসানুল মল্লিক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক চালক সড়কে মোড় নিতে গেলে সে ইজিবাইক পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, স্হানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসানুল মল্লিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা মোটরসাইকেল যুবকের মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর