Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মোবাইলে ফোনে কথা বলা ও ইন্টারনেটে খরচ বাড়ছে
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে ফোনে কথা বলা ও ইন্টারনেটে খরচ বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৫:৫৫

ঢাকা: মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। কারণ প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

বাজাটে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। মোবাইল ফোনে কথা বলায় এখন ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি সম্পূরক শুল্ক রয়েছে ১৫ শতাংশ। ৫ শতাংশ ভ্যাটের সঙ্গে সঙ্গে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে ইন্টারনেট ব্যবহারে। এছাড়া ভোক্তাদের সারচার্জ দিতে হয় ১ শতাংশ হারে। প্রস্তাবিত বাজেটে এ খাতে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ে মোবাইল সেবার দাম আরও বাড়ছে।

বর্তমানে একজন মুঠোফোন গ্রাহক মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ২৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসাবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। গ্রাহক কথা বলতে পারেন ৮৩ টাকার। মোবাইল সেবার উপর নতুন করে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোয় ভোক্তারা ৭৮ টাকার কথা বলতে পারবেন। একইভাবে ইন্টারনেটেও খরচ বাড়বে।

আরও পড়ুন: বাজেট বাড়াবে কথা বলার খরচ

সারাবাংলা/ইএইচটি/একে

ইন্টারনেট খরচ কথা বলার খরচ জাতীয় বাজেট টপ নিউজ বাজেট অধিবেশন মোবাইল ফোন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর