Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Wednesday 21 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপেন্ডেন্ট
৮ জুন ২০২৪ ১৫:০৩

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ৫১ মিনিটে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান।

বিমানবন্দরে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। এরপর তিনি ভারতের রাষ্ট্রপতির আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

রোববার দিল্লিতে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সোমবার রাত ৮টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে বুধবার (৫ জুন) সন্ধ্যায় টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ী হওয়ায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন নির্বাচনে বিজয়ী জোটের নেতা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি দেন শেখ হাসিনা।

ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর