Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় ঢুকে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ০৯:৩১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বাসায় ঢুকে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বরু ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলষ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) সমর্থক বলে জানা গেছে।

শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপিডিএফের খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা বলেন, জেএসএস সন্তু গ্রুপের তিন-চারজন অস্ত্রধারী বাসায় ঢুকে বরুণকে গুলি করে পালিয়ে যায়। বরুণ আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। কর্মীদের না পেয়ে তারা আমাদের সমর্থকদের হত্যা করছে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে। আমরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার চাই।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম বলেন, গুলিতে একজন নিহতের ঘটনা শুনেছি। সীমান্তবর্তী হওয়ায় তাৎক্ষণিকভোবে পৌঁছানো কঠিন।

সারাবাংলা/টিআর

ইউপিডিএফ খাগড়াছড়ি গুলি করে হত্যা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর