Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘আনার হত্যার তদন্ত শেষ হোক, অনেকেই গ্রেফতার হতে পারেন’
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আনার হত্যার তদন্ত শেষ হোক, অনেকেই গ্রেফতার হতে পারেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ১৮:১৬

ঢাকা: ভারতে খুন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত শেষ হলে অনেকেই গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখন পর্যন্ত তার মরদেহ শনাক্ত করা যায়নি। তদন্ত শেষ হোক, অনেক কিছু প্রকাশ হবে।

সোমবার (১০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঝিনাইদহে কাজী কামাল আহমেদ (বাবু) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে, তিনি আনার হত্যায় অর্থবিনিময়ে জড়িত ছিলেন- এর সত্যতা কতটুকু? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষ হোক। অনেকেই গ্রেফতার হতে পারেন। তদন্তের আগে এগুলো বলা উচিত হবে না।’

হত্যাকাণ্ডের ঘটনায় সত্যের খুব কাছাকাছি চলে এসেছেন বলে আপনি কয়েকবার বলেছেন, বিষয়টি এখন কোন পর্যায়ে রয়েছে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো বলছি, আমরা সত্যের কাছাকাছি এসে গেছি। মরদেহের বিষয়টি নিশ্চিত হলেই আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারব। মরদেহ নিশ্চিত হওয়ার জন্য যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের জবানবন্দি শুনেছি। তারা বলেছে যে, মরদেহ তারা খণ্ডবিখণ্ড করেছে। কোথায় রেখেছে, সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভারতের ও আমাদের গোয়েন্দাবাহিনী সেখানে গিয়েছিল। সেখান থেকে তারা যেগুলো পেয়েছেন সেগুলো উদ্ধার করেছেন। ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত হতে পারব না যে, এগুলো তার মরদেহের অংশ।’

মূল আসামি শাহীন যুক্তরাষ্ট্রে আছেন; তাকে গ্রেফতারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, মামলা দুটো হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে, সেখানে একটি। আর ওই সংসদ সদস্যের মেয়ে ঢাকায় একটি মামলা করেছেন। কাজেই এ ঘটনায় দু’দেশই সম্পৃক্ত হয়ে গেছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভারতে যেহেতু ঘটনা ঘটেছে, আসামিকে ফেরত নেওয়া ও বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি আছে। সেক্ষেত্রে হয়তো সেই সুবিধা ভারত সরকার পাবে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি নেই। তবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা বিশ্বাস করি, আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন।’

আনারের মরদেহ শনাক্তের বিষয়টি কতদিনে জানা যাবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সঙ্গত কারণেই এটা আসবে। আমাদের একটা প্রমাণ লাগবে যে, এই খণ্ডবিখণ্ড মাংসগুলো তার। তার ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তার মেয়ের সঙ্গে যদি মিলে যায়, তাহলে ভারত সরকার আমাদের জানাবে, তখন আমরা বলতে পারব।’

সারাবাংলা/জেআর/পিটিএম

আনার হত্যা গ্রেফতার তদন্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর