Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ভূমি ও গৃহহীনমুক্ত হলো আরও ৭০ উপজেলা
Friday 31 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি ও গৃহহীনমুক্ত হলো আরও ৭০ উপজেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৪ ১৩:৪১

লালমনিরহাট থেকে: ভূমিহীন এবং গৃহহীনমুক্ত হয়েছে দেশের আরও ৭০টি উপজেলা। এরমধ্য দিয়ে সারাদেশে পাঁচটি পর্যায়ে এবং ১০টি ধাপে ৫৮টি জেলার সর্বোমোট ৪৬৪টি উপজেলার শতভাগ ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করেন। এ সময় তিনি লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চর ফ্যাশনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

এ পর্যায়ে ঢাকা, গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর, নেত্রকোণা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জও সুনামগঞ্জ-জেলার সকল উপজেলাসহ মোট ৭০টি উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৫ম পর্যায়ের ২য় ধাপে সমাজের সুবিধাবঞ্চিত মানুষজন এসব ঘর-জমি পেয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এ.বি.এম সরওয়ার-ই-আলম জানিয়েছেন, এখন পর্যন্ত আশ্রয়ণ প্রকল্প এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে গৃহ প্রদানের মাধ্যমে ৪৩ লাখ ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন। এরমধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ২৯ লাখ ১০ হাজার ২৬৫ মানুষ। শুধু মুজিববর্ষের বিশেষ কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ১৩ লাখ ৩০ হাজার ৬০ জন ছিন্নমূল মানুষ। তাদের জন্য বানানো হয়েছে ২ লাখ ৬৬ হাজার ১২টি ঘর।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘন বানানোর জন্য সারাদেশে ৬ হাজার ৯৪৫ একর খাস জমির উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক স্থানীয় বাজার মূল্য ৩ হাজার ৮৮৩ কোটি টাকা।

সারাবাংলা/ইউজে/ইআ

আশ্রয়ণ প্রকল্প গৃহহীন মুক্ত টপ নিউজ পুনর্বাসন ভূমি ও গৃহহীন পরিবার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর