Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল ২ কোটি টাকার সোনা
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল ২ কোটি টাকার সোনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১৮:৫০

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ১১১ গ্রাম সোনাসহ আব্দুল রহমান সোহাগ নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় ওই যাত্রী যাত্রীবাহী বিমান ইউএসবাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্দুল রহমান সোহাগ নামে একজন যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে শুল্ক দেওয়া ১১৬ গ্রাম ওজনের একটি সোনারবার ও ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছাড়া অন্য কোনো সোনা নেই বলে জানান। তবে যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে আর্চওয়ের মাধ্যমে দেহ তল্লাশি করানো হলে তার মলদ্বারে সোনার উপস্থিতি পাওয়া যায়।

পরে কাস্টমস কর্তৃপক্ষ এনএসআই সদস্যদের উপস্থিতিতে সোহাগকে ওয়াশরুমে নিয়ে তার মলদ্বার থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৩১৬ গ্রাম ওজনের ৬টি (১৮৯৬ গ্রাম) ডিম্বাকৃতির সোনার পিণ্ড উদ্ধার করে। ১১৬ গ্রাম ওজনের সোনার বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৮৯৫ গ্রাম পেস্ট গোল্ডসহ তার কাছ থেকে মোট দুই কেজি ১১১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই কোটি ১১ লাখ ১০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সোনাসহ আটক যাত্রী সোহাগ কাস্টমসের হেফাজতে রয়েছেন। আরও স্বর্ণের উপস্থিতি আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য কাস্টমস কর্তৃক হাসপাতালে নিয়ে এক্সরে করানো হবে। যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনইউ

আটক টপ নিউজ যাত্রী সোনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর