Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শ্রদ্ধা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ২২:০৮

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম।

শুক্রবার (১৪ জুন) বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন ও এম এম ইমরুল কায়েস।

এর আগে, গত ৮ জুন নাঈমুল ইসলাম খান রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বঙ্গবন্ধুর সমাধি মো. নাঈমুল ইসলাম শ্রদ্ধা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর