Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
লংগদুতে বজ্রপাতে ৪ জন নিহত
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংগদুতে বজ্রপাতে ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১৮:০৩

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক নারীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ জুন) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন। নিহতরা হলেন- রিনা বেগম (৩৬), বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৪০) ও ওবায়দুল (৩০)।

স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে তিনজন নিহত হন। এদিন উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) বজ্রপাত নিহত হয়েছেন।

অন্যদিকে, উপজেলার মাইনীমুখ বাজার থেকে ইঞ্জিনচালিত বোট যোগে মিনাবাজার যাওয়ার পথে বোটে বজ্রপাতে তিনজন নিহত হন এবং পানিতে ডুবে একজন নিখোঁজ আছেন।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, ‘আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম (৩৬) কিছুক্ষণ পূর্বে বজ্রপাত নিহত হয়েছেন।’

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছেন।’

লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ বজ্রপাত রাঙামাটি লংগদু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর