Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ১৪:৩৯

ঢাকা: দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৮ জুন) সকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সংস্থাটি। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (একদিনে ৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সিলেটে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে একেবারে বৃষ্টিহীন উপকূলীয় বরিশাল ও খুলনা বিভাগ। এ দুই বিভাগের অধিকাংশ এলাকাজুড়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে এ দুই বিভাগের মানুষের ভোগান্তিও চরম আকার ধারণ করেছে।

মঙ্গলবার খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। কুড়িগ্রামে (রাজারহাট) ১১৫ এবং পঞ্চগড়ে (তেঁতুলিয়া) ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসও বলছে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

সারাবাংলা/জেআর/ইআ

আবহাওয়া অধিদফতর পূর্বাভাস ভারী বর্ষণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর