Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ৩
Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১৯:১৫

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের চরশিহারি গ্রামের আব্দুল কদ্দুস তালুকদারের ছেলে অটোরিকশা চালক তসলিম মিয়া (২৮), জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে মাদরাসা শিক্ষার্থী আরিফুজ্জামান রাকিব (২০) ও বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের জাহানারা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের লক্ষীগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি সড়কের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুইজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম নামে আহত আরও একজনের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, স্থানীয় লোকজন ট্রাক ও ট্রাকের চালককে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশে কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

অটোরিকশা টপ নিউজ ট্রাক নিহত ময়মনসিংহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর