Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ১৯:৪৪

যশোর: যশোরে ইন্টারনেট টাওয়ার স্থাপনের নামে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৮ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার।

এর আগে, বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যশোর ডিবি পুলিশ। আটকরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার রেজাউল করিম (৫৫) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পূর্বপাড়ার রফিকুল ইসলাম (৫৮)।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আটকরা ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে সারাদেশে প্রতারণা করে থাকে। দীর্ঘ এক মাস ধরে এ চক্রটি ছদ্মনাম ব্যবহার করে যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলায় অফিস পরিচালনা করছিলো। তারা ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভন দেখিয়ে মণিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত ৮ জুলাই নগদ ২৪ লাখ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মমিনুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।

এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে। সর্বশেষ বৃহস্পতিবার ডিবি পুলিশের দুটি টিম নারায়ণগঞ্জ ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে রেজাউল ও রফিকুলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া ২৪ লাখ টাকার মধ্যে ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গ্রেফতার টাওয়ার স্থাপন প্রতারণা চক্র যশোর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর