Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষাই বড় চ্যালেঞ্জ’
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষাই বড় চ্যালেঞ্জ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৫:১৪

ঢাকা: আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এই মুহুর্তে বিএনপির জন্য বড় এখন চ্যালেঞ্জ কী?— এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র-স্বাধীনতা-সার্বভৌমত্ব কিছুই থাকবে না। সুতরাং এ হায়েনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছি। সবাই শপথ নিলেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া অসুস্থ থাকলে পুরো দেশ অসুস্থ হয়ে যায়। তিনি এখন মারাত্মক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যা করা দরকার মহানগর বিএনপি নেতারা আগামীতে তা করবেন।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। বিএনপি সমর্থন দিয়েছে বলেই আসল বিষয়টি ধামাচাপা দিতে চায়। এটা তাদের অপকৌশল। আমরা আশঙ্কা করছি, এ আন্দোলনের ফাঁক দিয়ে সরকার কোনো অপকর্ম বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি না ‘

মির্জা আব্বাস বলেন, ‘সরকার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র করেছে। অনেক নেতাকর্মী দলে দলে কারাগারে গেছেন। আবার বের হচ্ছেন, আবার জেলে যাচ্ছেন। মিথ্যা মামলায় জর্জরিত। অনেকেই গুলি খেয়েছেন। সুতরাং আন্দোলন ব্যর্থ হয়নি।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন মির্জা আব্বাস। এ সময় সমবেত নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার আন্দোলন সফলে শপথবাক্য পাঠ করান মির্জা আব্বাস।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিগত কমিটির নেতা, বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। তারা খালেদা জিয়ার মুক্তি দাবিতে এবং ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী প্রমুখ।

গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির দুই সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। ঢাকা মহানগর উত্তরে জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণে সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ খালেদা জিয়া টপ নিউজ দেশ রক্ষা বিএনপি মির্জা আব্বাস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর