Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না: ব্যারিস্টার খোকন
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনকারীদের ওপর পুলিশ লেলিয়ে দেবেন না: ব্যারিস্টার খোকন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৫:০৪

ঢাকা: সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ না করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার খোকন বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনও ধরনের বলপ্রয়োগ করবেন না।

সরকারকে উদ্দেশ্য করে বার সভাপতি বলেন, আন্দোলনকারীদের ওপর যদি পুলিশ লেলিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকে নিতে হবে।

এ সময় তিনি বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ ব্রিফিংয়ে সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ফজলে ইলাহী অভি, ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

এ এম মাহবুব উদ্দিন খোকন কোটাবিরোধী আন্দোলন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর