Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ন্যান্‌সি কাকে বললেন ‘কুটনি বুড়ি’?
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যান্‌সি কাকে বললেন ‘কুটনি বুড়ি’?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ জুলাই ২০২৪ ২০:৫২

সংগীতশিল্পী ন্যান্‌সী বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখেন। সেসবের ভাষা অনেক সময় আক্রমণাত্মক থাকে। তবে এবারের স্ট্যাটাসটি কোনো সামাজিক ইস্যুতে নয়, ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। সংগীত জগতের কোনো এক সহশিল্পীকে গালমন্দ করে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি দিয়েছেন।

শিয়ালের ছবি পোস্ট করে একটি দরখাস্ত আকারে কাকে জানি সতর্ক করেছেন এই শিল্পী। তবে সেখানে তিনি কারও তার নাম উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

ন্যান্‌সি লিখেছেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রাণী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ড ও ঠিক তেমন বিশ্রী।’

শেষে সতর্ক বার্তা ন্যান্‌সি লিখেছেন, মানের ভয় তোমার নেই জানি কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও। নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে- সুস্থ শিল্প সমাজ।’

এছাড়া ন্যান্‌সির পোস্টের কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন, কে এই কুটনি বুড়ি? ন্যান্‌সির এই পোস্টের নিচে মো. শামীম ভূইয়া নামের ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অর্থগুলি বুজতে খুব কষ্ট হয়ে গেলো।’ সেই মন্তব্যের জবাবে ন্যান্‌সি লিখেছেন, ‘আমাদের গানের জগতে বিগত কয়েক বছর ধরে একটাই আবর্জনা। আপনি না বুঝলেও গসিপ মাতা ঠিকই বুঝবে কি বলতে চেয়েছি।’

তানভীর মাহমুদ ন্যান্‌সিকে প্রশ্ন করেছেন, ‘কাকে বললে প্রিয় গায়িকা?’ এই প্রশ্নে ন্যান্‌সি উত্তর দিয়েছেন, ‘লেজ কাটা বুড়ি শেয়াল রাণীকে বলেছি’।

বিজ্ঞাপন

এদিকে পোস্টে ন্যান্‌সি যাকে ইঙ্গেত করেছেন তাকে বোধহয় চিনেছেন আরেক সংগীতশিল্পী কোনাল। ফলে পোসটি নিজের ফেসবুকে শেয়ার করে কোনাল লিখেছেন, ন্যান্‌সি অপু ফিরে এসেছে। বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেটরা আসলে বোঝে না, অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না!

সারাবাংলা/এজেডএস

কুটনি বুড়ি ন্যান্‌সী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর