Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ১৬:৩১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে রেজাউল ইসলাম শাহ (৪৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের স্বরস্বতী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ’র ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জের এরান্দহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন মামলার ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে(৩০) গ্রেফতার করতে অভিযানের সময় আসামি স্বরসতী নদীতে ঝাঁপ দেন। এসময় এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাঁপ দেন।

কিন্তু আসামি নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেজাউল ইসলাম মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

সারাবাংলা/এনইউ

আসামি টপ নিউজ পুলিশ মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর