Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘কোটা আন্দোলন থেকে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায়’
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোটা আন্দোলন থেকে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায়’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ২০:৩৯

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত আমাদের তরুণ প্রজন্মদের বিপথগামী করছে। এরা কোটা আন্দোলনকারীদের সন্ত্রাসের পথে হামলা করতে উসকানি দিচ্ছে। এরা চায় পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আন্দোলনের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই জনদুর্ভোগ দেশের মানুষ মেনে নিতে পারে না। শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে একটি গোষ্ঠী জনদুর্ভোগ সৃষ্টি করবে- এটি আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি, আদালতে যেটি বিচারাধীন সেটি আদালতেই ফয়সালা হবে। আদালতের ফয়সালার পর যদি সরকারের কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই সরকার এর সুষ্ঠু ও সুন্দর সমাধান করবে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আইনের শাসন ও আদালতকে আমাদের সম্মান ও মর্যাদা দিতে হবে। সবসময় সম্মান প্রদর্শন করতে হবে। আদালতের বাইরে গিয়ে সরকারের কোনো কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীদের বিষয়টি না বোঝার কোনো কারণ নেই। একটি গোষ্ঠী শিক্ষার্থীদের ভুল পথে বিপথগামী করার চেষ্টা করছে।’

নাছিম বলেন, ‘বাঙালির সংস্কৃতি, আত্মপরিচয়, মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান সবথেকে বেশি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র-ছাত্রী যখন নিজেদের রাজাকারের সন্তান বলে গর্বিত ভাব প্রকাশ করে, নিকৃষ্ট ভাষায় স্লোগান দেয়, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না বলে দাম্ভিকতা দেখায়, সেই দাম্ভিকতাকে বাংলাদেশের ছাত্র, যুবসমাজসহ পেশাজীবী মানুষ মেনে নিতে পারেনি। এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই রাজাকারদের তালিকা প্রকাশ করার জন্য আমরা আহ্বান জানাব। যারা নিজেদের রাজাকারের উত্তরাধিকার মনে করে তাদের পরিচয়ও আমরা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে চাই। এখন ষড়যন্ত্রকারী বিএনপি-জামাতকে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করব। যারা দেশের মানুষের স্বার্থের বাইরে যাবে তাদের আমরা ছাড় দেবো না।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর