Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
নরসিংদীতে নিখোঁজের ১ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে নিখোঁজের ১ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৪ ১৮:০২

নরসিংদীর: নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃধা (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭) জুলাই দুপুরে পলাশ উপজেলার পারুলীয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‌জয় মৃধা রামাইনন্দী গ্রামের ফজর আলী মৃধার ছেলে। সে পারুলীয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জয় মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার কোনো খোঁজ না পেয়ে সকালে পুলিশকে বিষয়টি জানানো হয়। এদিকে দুপুরে স্থানীয়রা প্রতিবেশী রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না সেটা তদন্তের পর জানা যাবে।

সারাবাংলা/ইআ

নরসিংদী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর