Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘খুলনা থেকে ২ হাজার কোটি টাকার মাছ রফতানি’
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুলনা থেকে ২ হাজার কোটি টাকার মাছ রফতানি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ১৫:৫৫

খুলনা: মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে খুলনা থেকে গত অর্থবছরে (২০২৩-২৪) দুই হাজার ১৪৬ কোটি টাকার মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রফতানি হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপনের পূর্বে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল এ তথ্য জানান।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০২২-২৩ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৮২৩ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৮৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার মেট্রিক টন চিংড়ি রফতানি হয়ে এক হাজার ৭৪৪ কোটি টাকা এবং অন্যান্য মাছ রফতানির পরিমাণ ছিল ২৫ হাজার মেট্রিক টন ও রফতানি আয় ছিল ৪০০ কোটি টাকার অধিক।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ‘মাছচাষ করতে গিয়ে অন্য চাষাবাদের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া মৎস্য সম্পদের অধিক উৎপাদনের ক্ষেত্রে মান যেন বজায় থাকে সেদিকেও দৃষ্টি রাখতে হবে।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে। ঐদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাইকিং, ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে।

সারাবাংলা/এমও

খুলনা মাছ রফতানি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর