Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হবে’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৪ ১৮:০৬

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হবে। আধুনিকায়নের পাশাপাশি সাইবার সিকিউরিটি ও ফিজিক্যাল নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।’

মঙ্গলবার (৩০ জুলাই) ভার্চুয়ালি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর গত জুন পর্যন্ত বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অব্যাহত উন্নয়নের ফলে জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশীয় উৎস থেকে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। এখন সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। ১০০ কূপ খননের কর্মপরিকল্পনা দ্রুত গ্রহণ ও টাইমলাইন নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন করা বাঞ্ছনীয়।’

উল্লেখ্য, ২০২৪ জুন পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এডিপি বাস্তবায়নের হার ছিল ১০৭ দশমিক ৮৯ ভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪৬টি প্রকল্পে বরাদ্দ ছিল ৩৮৮০ দশমিক ৯৯ কোটি টাকা, ব্যয় করা হয়েছে ৪১৮৭ দশমিক ২৮ কোটি টাকা, অর্থাৎ বাস্তবায়ন করা হয়েছে ১০৭ দশমিক ৮৯ ভাগ।

প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ধারাবাহিকভাবে শতভাগ এডিপি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জন করায় এ বিভাগের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সম্মিলিত ও সমন্বিত উদ্যোগে প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। প্রয়োজনে প্যারালালি অনেকগুলো কাজ একত্রে করলে দ্রুততার সঙ্গে সাফল্য পাওয়া যাবে।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দফতর সংস্থা ও কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনইউ

জ্বালানি জ্বালানি ও খনিজ সম্পদ টপ নিউজ নসরুল হামিদ নিরাপত্তা প্রতিমন্ত্রী বিদ্যুৎ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর