Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
দেশে গণজাগরণ শুরু হয়েছে, বিজয় দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
Saturday 17 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে গণজাগরণ শুরু হয়েছে, বিজয় দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১৬:৪২

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণজাগরণ শুরু হয়ে গেছে। বিজয় এখন দ্বারপ্রান্তে।’

শনিবার (০৩ আগস্ট) দুপুরে বনানীতে দলের স্থায়ী কমিটির কারাবন্দি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষতের পর কোটাবিরোধী আন্দোলন সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন যে, এখন শিক্ষার্থীদের আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছে। শুধু ছাত্ররা নয়, অভিভাবক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী-সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সব পেশার মানুষ আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এটাই হচ্ছে এবারকার আন্দোলনের সবচেয়ে বড় দিক। মানুষ অন্যায়ের বিরুদ্ধে তারা জেগে উঠেছে, জাগরণ সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে, এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। আমি বিশ্বাস করি জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্র-শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে।’

তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকে আন্দোলনে সহযোগিতা শুধু নয়, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা এখন আরও বেশি দৃঢ়তার সাথে বলতে চাই, ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা থাকবে। রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য, সেই দায়িত্ব-কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকব। আমাদের সারাদেশে সমস্ত দেশের নেতা-কর্মী প্রতি এই আহ্বান জানাতে চাই যে, ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেটা সব সময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা। সেই তরুণরাই এবার জেগে উঠেছে। এজন্যেই আমরা অত্যন্ত আশাবাদী। আশাবাদী এই কারণে যে, তরুণরা যখন জেগে ওঠে, ছাত্ররা যখন জেগে উঠে, যুবকরা যখন জেগে ওঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না।’

তিনি বলেন, ‘সরকার যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, সেটা অবর্ণনীয়। ভাষায় বর্ণনা করার মতো নয়, শত শত ছাত্রদেরকে তারা হত্যা করেছে। আমরা যখন আবার দেখতে পাই যে, তাদেরকে গণকবর দেওয়া হয়েছে। আমি যেটা দেখলাম পত্রিকায় ৫৯জনকে গণকবর দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এজেড/এনইউ

বিএনপি বৈষম্যবিরোধী আন্দোলন মির্জা ফখরুল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর