Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এখনো মুন্সীগঞ্জের ৪ থানার কার্যক্রম বন্ধ
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো মুন্সীগঞ্জের ৪ থানার কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৮:৫১

মুন্সীগঞ্জ: প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর মুন্সীগঞ্জে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে বিজয় মিছিল নিয়ে উল্লাস করতে করতে বেড়িয়ে পড়েন হাজারো মানুষ।

এসময় দুর্বৃত্তরা শহরের সুপারমার্কেট এলাকায় ট্রাফিক অফিস কার্যালয়, থানারপুল এলাকায় সদর থানা কার্যালয়, কাচারি এলাকায় মুন্সিগঞ্জ পৌরসভা কার্যালয় ও মধ্য কোটগাও এলাকায় স্থানীয় সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের বাসভবনে আগুন দেয়। এতে ওই ভবনগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় সদর থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয় থেকে সরকারি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখনো বন্ধ রয়েছে জেলার চারটি থানার সব কার্যক্রম।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইদিন বিকেলে শহরের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষুব্ধদের হাতে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন মো. মুসা (৩৮) নামের এক ব্যক্তি। তিনি মুক্তারপুর এলাকার মো. সবুর মিয়ার পুত্র ও পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সহকারী হিসেবে এলাকায় পরিচিত।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, আগুনে মুন্সীগঞ্জ সদর থানা ও ট্রাফিক কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত সকল নথিপত্র ধ্বংস হয়ে গেছে। অনেক পুলিশ সদস্যের হাত-পা ভেঙে গেছে। এছাড়া সিরাজদিখান, শ্রীনগর ও টংগিবাড়ী থানা ভাঙচুর করা হয়েছে। এসব কার্যালয় থেকে পুলিশি সেবা স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অধিকাংশ সরকারি অস্ত্র আমরা নিরাপদে নিতে পারলেও অনেক অস্ত্র-গোলাবারুদ লুট হয়েছে। আমরা সেগুলো শহরের স্টেডিয়ামে সেনাক্যাম্পে জমা দেয়ার আহবান জানিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে। জেলাবাসীকে শান্তিশৃঙ্খলা রক্ষার আহবান জানাচ্ছি।

এদিকে, রোববার (৪ আগস্ট) জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গ্রেপ্তারকৃত পাঁচ শিক্ষার্থীর জামিনের ব্যবস্থা করে জেলা কারাগার থেকে মুক্ত করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর