Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ২০:৪১

চট্টগ্রাম ব্যুরো: সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে নগরীর চেরাগী পাহাড় ও এর আশেপাশের এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার সনাতন ধর্মালম্বী মানুষ। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সনাতনী সংগঠন জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে আসেন। সমাবেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার; তুমি কে, আমি কে বাঙালি বাঙালি; তুমি কে আমি কে, সনাতনী সনাতনী; আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না; আমার মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই; আমার দেশ, সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; সনাতনীদের লড়াই থামবে না, থামবে না; আর নয় প্রতিবাদ এবার নেবো প্রতিশোধ- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

সমাবেশ থেকে সনাতনী সংগঠনের নেতারা চারটি দাবি জানান। দাবিগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সবধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রামসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ বিক্ষোভ সংখ্যালঘু হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর