Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাবেক এমপি মোহাম্মদ আলী আটক
Wednesday 05 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি মোহাম্মদ আলী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১২:৪৮

নোয়াখালী: নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।

রোববার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নিরাপত্তার স্বার্থে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক সংসদ আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিসহ তিনজনকে নৌবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়।

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।

এ ছাড়া গত কিছু দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ার প্রায় সাত লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনি এলাকায় নিজের বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী এক আতঙ্কের নাম ছিল। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে উঠে অনিয়ম ও নৈরাজ্যের স্বর্গরাজ্য।

কমান্ডার মুশফিকুর রহমান আরও বলেন, ‘হাতিয়ার আইন শৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মো.আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রাম পাঠানো হবে। তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

এমপি আটক টপ নিউজ নোয়াখালী নৌবাহিনী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর