Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মাঙ্কিপক্স প্রতিরোধে চালু হলো স্বাস্থ্য অধিদফতরের হটলাইন
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঙ্কিপক্স প্রতিরোধে চালু হলো স্বাস্থ্য অধিদফতরের হটলাইন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৭:৩৪

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে পাকিস্তানেও। এমন অবস্থায় প্রাথমিকভাবে সতর্ক অবস্থানে বাংলাদেশ। মাঙ্কিপক্স প্রতিরোধে জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। কারো শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইতোমধ্যেই যেসব দেশে মাঙ্কিপক্স সংক্রমিত হওয়ার তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেসব দেশ থেকে আসার পরে ২১ দিনের মাঝে কারো শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে সন্দেহভাজনদের হটলাইন নম্বরে (১৬২৬৩ এবং ১০৬৫৫) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ আগস্ট) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. শেখ দাউদ আদনান। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি জারি করেছে। তাদের এই নির্দেশনার প্রেক্ষিতে আমরা হজরত শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছি।’

তিনি আরও বলেন, ‘বিদেশফেরত কোনো যাত্রীর শরীরে গুটি বা ফুসকুঁড়ি দেখা দিলে তাদের আইসোলেশনে নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। এসব রোগীদের আইসোলেশনে রাখতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সংক্রামক রোগ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।’

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি। আপনার শরীরে এর কোনো লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।

মাঙ্কিপক্সের উপসর্গ কী?
‘মাঙ্কিপক্স’ একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লু’র মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে, ক্ল্যাড-১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড-২ (পশ্চিম আফ্রিকান)। এই রোগে প্রতি ১০০ আক্রান্ত রোগীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়।

রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপশি শরীরে দেখা দেয় ফোসকা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুঁড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা।

মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত ভ্যাকসিন মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর।

সারাবাংলা/এসবি/এমও

টপ নিউজ মাঙ্কিপক্স স্বাস্থ্য অধিদফতর হটলাইন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর