Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় ততটুকুই করব: রিজওয়ানা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় ততটুকুই করব: রিজওয়ানা

স্পেশাল করেসপন্টেন্ট
২১ আগস্ট ২০২৪ ১৭:৩২

ঢাকা: অন্তর্বতী সরকারের পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা চুক্তির বিষয়ে যতটুকু করতে হয় অন্তর্বর্তী সরকার ততটুকুই করবে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে বিশ্ব ব্যাংকের প্রিতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিস্তা চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে কতটুকু করতে পারবেন? জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, ‘যতটুকু করতে হয় ততটুকুই করব। তিস্তা নদীতে বাংলাদেশের যে অধিকার সেই অধিকারের কথা বলতে বা লিখিত দিতে একদম পিছপা হব না।’

তিনি আরও বলেন, ‘জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করে তিস্তা পাড়ের মানুষের সঙ্গে এবার কথা বলব। তিস্তা পাড়ের মানুষ কী চায় সেটা আমরা তুলে আনব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমরা মানুষকে বঞ্চিত করে পানি দেবো না। সুতরাং আমাদের মানুষ কী চায় সেটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। জাতিসংঘের আন্তর্জাতিক যে আইন আছে ১৯৯৭ সালের সেটাতে ৩৬টা অনুস্বাক্ষর লাগতো। ১৭ বছর লেগেছে সেটি করতে। এটি বৈশ্বিক বাস্তবতা।’

পানিসম্পদ উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, নদীনির্ভর মানুষ যেন তাদের ন্যায্য অধিকারের দাবি উপস্থাপন করতে পারে সেই ব্যবস্থা নিশ্চয়ই নেব। আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। দেওয়া না দেওয়া আমার ক্ষমতার মধ্যে নেই। কিন্তু আমাকে তো সবসময় আমার কথা বলতে থাকতে হবে। সে কথাটা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।’

ভারতের সঙ্গে আলোচনা হবে কি? জানতে চাইলে রিজওয়ানা হাসান বলেন, ‘ভারতের সঙ্গে তো আলোচনায় যেতেই হবে। তাদের সাতে কুশিয়ারা, ফেনী নিয়ে চুক্তি আছে। গঙ্গাচুক্তি রিনিউ করার বিষয় আছে। ৫৪ অভিন্ন নদী ছাড়াও আরও কিছু অভিন্ন নদী আছে। অভিন্ন নদীগুলো নিয়ে আমরা কথা বলব। তারা সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্বাধীনতায় তাদের বড় ভূমিকা আছে। ভারতের সঙ্গে আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব। আমাদের যে দাবি-দাওয়া সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব।’

বিজ্ঞাপন

এর আগে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পানিসম্পদ উপদেষ্টা।

সারাবাংলা/জেআর/পিটিএম

পানিসম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর