Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মানিকগঞ্জ থেকে অপহরণ, শিশু খাদিজাকে পাওয়া গেল দিনাজপুরে
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ থেকে অপহরণ, শিশু খাদিজাকে পাওয়া গেল দিনাজপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ০১:১৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জ থেকে অপহরণের শিকার চার বছরের শিশু খাদিজা আক্তারকে যৌথ অভিযানে উদ্ধার করেছে র‌্যাব ও সেনাবাহিনী। অপহরণের পর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দিনাজপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণে জড়িত দুই নারীকে আটকও করা হয়। মানিকগঞ্জ র‌্যাব-৪ সিপিসি-৩-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আফরিন রেশমা ও ঝুমুর মানবপাচার চক্রের সক্রিয় সদস্য।

বিজ্ঞাপন

র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকা থেকে খাদিজাকে অপহরণ করা হয়েছিল। খাদিজা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর-তিল্লি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। তার পরিবারের সদস্যরা বর্তমানে সদর উপজেলার জয়রা এলাকার সাইজুদ্দিনের বাড়িতে বসবাস করছে।

অন্যদিকে আটক দুজনের একজন মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা (২২), আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত শরীফুল ইসলামের মেয়ে ঝুমুর (৩৮)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেশমা ও ঝুমুর দেশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে শিশুদের টার্গেট করে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় তিন মাস আগে শিশু খাদিজাদের বাসার পাশের বাসা ভাড়া নেন তারা। এই সময়ের মধ্যে খাদিজার পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন অপহরণকারীরা। মঙ্গলবার দুপুরে খাদিজাকে তাদের কাছে রেখেই পরিবারের সদস্যরা বাইরে যান। এই সুযোগে রেশমা ও ঝুমুর কৌশলে পুতুল ও বিস্কুট দেওয়ার কথা বলে খাদিজাকে নিয়ে বের হয়ে যায়। এ সময় বাসা থেকে একটি মোবাইল ফোন ও ১৭ হাজার টাকাও তারা নিয়ে নেয়।

বিজ্ঞাপন

পরে খাদিজার মা বাসায় ফিরে মেয়ে ও মোবাইল ফোন না দেখতে পেয়ে মোবাইল নম্বরে কল দেন। অন্য প্রান্ত থেকে খাদিজাকে ফেরত পেতে মুক্তিপণ বাবদ দেড় লাখ টাকা দাবি করা হয়। বলা হয়, মুক্তিপণ না দিলে খাদিজাকে ভারতে পাচার করে দেওয়া হবে। পরে খাদিজার মা সদর থানায় একটি অপহরণ মামলা করেন।

এ অপহরণের ঘটনায় র‌্যাব ও সেনাবাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়াডের পার্বতীপুর-সৈয়দপুরগামী মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে শিশু খাদিজা আক্তারকে উদ্ধার করে। পাশাপাশি রেশমা ও ঝুমুরকেও তারা আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, রাতেই অপহরণকারীদের র‌্যাবের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

অপহরণ দিনাজপুর মানিকগঞ্জ শিশু অপহরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর