Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
অভিষেকে অলমোর গোল, টানা জয়ে শীর্ষে বার্সা
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকে অলমোর গোল, টানা জয়ে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪ ১০:০১

ইউরোতে স্পেনের হয়ে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে দানি অলমোকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। বার্সার হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়ালেন অলমো। তার ও পেদ্রির জোড়া গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়ে টানা ৩ ম্যাচ জিতে লা লিগার শীর্ষে উঠল কাতালানরা।

ঘরের মাঠে শুরুতেই বার্সাকে চমকে দিয়েছিল রায়ো। ৯ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। ফ্রুতোসের বাড়ানো বলে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন উনাই লোপেজ। প্রথমার্ধে তেমন কোন গোলের সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। এক গোলে পিছিয়ে থেকেই হাফ টাইমে যায় কাতালানরা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে একের পর এক আক্রমণ সাজাতে থাকে বার্সা। বদলি হিসেবে নেমেই দুর্দান্ত খেলতে থাকেন অলমো। ৫৮ মিনিটে তার শট পোস্টে লেগে ফিরে যায়। তবে ৬০ মিনিটে আর বার্সাকে আটকাতে পারেনি রায়ো। রাফিনহার অ্যাসিস্টে ম্যাচে সমতা আনেন পেদ্রি। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।

৭৩ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সা। লেভানডস্কির গোল ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। ৮২ মিনিটে বার্সাকে এগিয়ে দেন অলমো। নিজের অভিষেক ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি। এই গোলে অ্যাসিস্ট ছিল তার স্পেন সতীর্থ লামিন ইয়ামালের। ইয়ামালের পাসে বক্সের ভেতর বল পেয়েছিলেন অলমো। বাঁ পায়ের দুর্দান্ত শটে রায়ো কিপারকে পরাস্ত করেন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বার্সেলোনা।

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর