Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে পুলিশে দিন’
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে পুলিশে দিন’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ২১:২৭

কুমিল্লা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র নাম ভাঙিয়ে দেশের যেকোনো স্থানে যে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে, তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করুন।

শনিবার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের আগে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপি’র সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের এলাকায় কেউ যদি বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপি’র ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি’র কোনো সম্পর্ক নেই।’

মির্জা ফখরুল জানান, ছাত্র-জনতার গণঅভূত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। এজন্য সারাদেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের মাত্র ২০-২২ দিন হলো। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি, যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে। নতুন সরকারকে সময় দিতে হবে, আমরা তাদের সময় দিতে চাই। আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপি নেতা আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি’র নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর