Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ইউজিসির নতুন চেয়ারম্যান ড. ফায়েজ
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. ফায়েজ

ঢাবি করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৭

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. এস এম এ ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৬তম উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগেইর বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা ড. ফায়েজকে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

উপসচিব ড। মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউজিসি আইন ১৯৭৩-এর ৪(১)(এ) ও ৪(৩) ধারা অনুযায়ী তিন শর্তে অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই পদে ড. ফায়েজের মেয়াদ হবে চার বছর। প্রচলিত বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। তার যোগদাননের তারিখ থেকে নিয়োগাদেশ কার্যকর হবে।

ড. ফায়েজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক। একই বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে তিনি ২০০২ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কর্ম কমিশনের ষষ্ঠ চেয়ারম্যান ছিলেন তিনি। এ পদে ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/আরআইআর/টিআর

ইউজিসি ড. ফায়েজ নতুন চেয়ারম্যান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর