Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
শেকৃবির নতুন উপাচার্য ড. লতিফ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবির নতুন উপাচার্য ড. লতিফ

শেকৃবি করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অ্যানটমোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেকৃবি উপাচার্য পদে ড. লতিফের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী এ পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ড. লতিফ সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষ পদধারীদের অনেকেই পদত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ওই সময়কার শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়ার পদত্যাগের দাবি তুলেছিলেন। পরে ৬ আগস্ট রাতে শেকৃবি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন ড. শহীদুর। একমাস পর ড. লতিফ সেই পদে নিয়োগ পেলেন।

সারাবাংলা/টিআর

ড. মো. আব্দুল লতিফ শেকৃবি উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর