Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
দিরাইয়ে মাদরাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিরাইয়ে মাদরাসার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪০

সুনামগঞ্জ: দিরাইয়ে সরকারি মাদরাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতির লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়া (৩৬), সুমন মিয়া (৩২), আব্দুল আউয়াল (৪০), রঞ্জু মিয়া (৩৮), আলমগীর (২৫), মুজিবুর রহমান (৬০), ফাররদীন মিয়া (২৫), সাবেল মিয়া (২৫), সাহাবুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪২), রোজিনা বেগম (৪০), রাবেয়া বেগমকে (৪৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দিরাই উপজেলা ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের সরকারি দাখিল মাদরাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদরাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সাথে বিরোধ দেখা দেয়। এনিয়ে শনিবার সকাল ১১টায় মাদরাসায় বৈঠকে বসে উভয়পক্ষ। বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রায়হান মিয়া জানান, আহতদের শরীরে ছররা গুলি রয়েছে, গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ মাদরাসার টাকা সুনামগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর