Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫১

ঢাকা: সুপ্রিম কোর্টে নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের নিয়ে ‌‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে’র (এসআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

এতে সদস্যদের ভোটে সভাপতি হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দফতর সম্পাদক হিসেবে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।

কমিটির সদস্য হিসেবে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সারাবাংলার কামরুল ইসলাম ফকির, যমুনা টিভির মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিন,নাগরিক টিভির অলিউল ইসলাম রনি, মানবজমিনের শরীফ রুবেল, নিউজ ২৪ এর তসলিমুল আলম তৌহিদ,আমাদের সময়ের তাবারুল হক, সময় টিভির মো. মাঈনুল আহসান,এনটিভির তামজিদুল ইসলাম, নিউজ ২৪ এর মাহমুদুল হাসান।

সারাবাংলা/কেআইএফ/ইআ

রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর