Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নারী, শান্তি ও নিরাপত্তা: বিএনপিএস’র ৪ স্টিয়ারিং কমিটি
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী, শান্তি ও নিরাপত্তা: বিএনপিএস’র ৪ স্টিয়ারিং কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩১

চট্টগ্রাম ব্যুরো: ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয়করণ’ বিষয়ে তিনদিনের কর্মশালা করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। চার উপজেলা পর্যায়ে চারটি স্টিয়ারিং কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হয়েছে এ কর্মশালা।

অংশীজনদের মতামতের ভিত্তিতে বিএনপিএস বলছে, প্রান্তিক এলাকায় সামাজিক সম্প্রীতির উন্নয়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ করতে পারলে জাতিসংঘের নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ হবে। প্রান্তিক পর্যায়ে গঠন করা স্টিয়ারিং কমিটিগুলো স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে। পাশাপাশি আইনের দৃষ্টিতে নারী ও শিশুদের ওপর সহিংসতা রোধে কাজ করবে কমিটিগুলো।

বিজ্ঞাপন

নগরীর হোটেল আগ্রাবাদে গত রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডারস (জিএনডব্লিউপি) কর্মশালা আয়োজনে সহযোগিতা দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ এবং কক্সবাজার জেলার সদর ও উখিয়া উপজেলার ৪৮ জন অংশগ্রহণকারীদের নিয়ে চারটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং উন্নয়ন কর্মীরা এ কর্মশালায় অংশ নেন।

তিনদিনে ১৯টি সেশনে স্থানীয়করণ কর্মশালায় নারী শান্তি নিরাপত্তাবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য, জেন্ডার রীতিনীতি, কমিউনিটির মধ্যে দ্বন্দ্বের মূল কারণ, বাংলাদেশে শান্তি ও সংঘাত, মানবাধিকার প্রসঙ্গ উঠে আসে।

বিজ্ঞাপন

এ ছাড়া খসড়া উন্নয়নে বিএনপিএসের কাজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি রোডম্যাপও নির্ধারিত হয়। সেখানে বাল্যবিবাহ, মাদক, সহিংসতা, দারিদ্র্যতা এবং ধর্মীয় সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে নারীদের নানা প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে।

সমাপনী অনুষ্ঠানে জিএনডব্লিউপি’র সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ড. জেসমিন নারিও গ্যালাসি, বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমি, জিএনডব্লিউপি’র বাংলাদেশের প্রোগ্রাম অফিসার পাহিমা আহমেদ, বিএনপিএস’এর উপ-পরিচালক নাসরিন বেগম এবং চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

বিএনপিএস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর