Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
২২টি গল্প নিয়ে বইমেলায় আসছে ‘পিপীলিকার সংসার’
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২টি গল্প নিয়ে বইমেলায় আসছে ‘পিপীলিকার সংসার’

সাহিত্য ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘পিপীলিকা’। প্রথম প্রকাশনা গল্প সংকলন ‘পিপীলিকার সংসার’ আসছে এবারের বইমেলায়। বিভিন্ন ধাঁচের এবং নানা স্বাদের ২২টি গল্পের শব্দ সমাহার গল্পসমগ্র ‘পিপীলিকার সংসার’।

শনিবার ১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ‘পিপীলিকার সংসার’ গল্পসমগ্রের মোড়ক উন্মোচিত হবে অমর একুশে বইমেলায়। বাংলা একাডেমি প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানের পুকুর পাড়ে মঞ্চে অনুষ্ঠিত হবে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এসময় উপস্থিত থাকবেন প্রকাশক সংস্থা রকমারি ডট কমের সিইও মাহমুদুল হাসান সোহাগ।

বিজ্ঞাপন

গত অর্ধযুগ ধরেই দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত একটি নাম ডুফা। সংগঠনটির জন্মলগ্ন থেকেই একঝাঁক সাহিত্যপ্রেমী নিজেদের মধ্যে তাদের সাহিত্যমেধা ও মননের শুদ্ধচর্চা করে আসছেন।

কবি, সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গোয়েন্দা লেখক, ঔপন্যাসিক, সমাজচিন্তক, ছোটগল্পকার, গীতিকার, শিশুতোষ সাহিত্যিক, অনুবাদক, গবেষক, বিশ্লেষক, রম্য ও ব্যঙ্গ সাহিত্যিক, আবৃত্তিকার, সমালোচক—সাহিত্যের সকল ডালে বিচরণ করছে ডুফা সদস্যরা।

ডুফিয়ানদের এই প্রতিভা একবৃন্তে এনে কুসুমকলি হিসেবে প্রস্ফুটিত করার উদ্যোগ হিসেবে একটি সুগঠিত প্লাটফর্ম হলো পিপীলিকা—যার ছায়াতলে ডুফা সমাজের জন্য, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য, রাষ্ট্রের জন্য, এবং সর্বোপরি মানবতার উন্নয়ন ও  চিন্তাশীলতা বিকাশে অসামান্য অবদান রাখছে।

প্রথাগত সাহিত্য মাধ্যমসমূহের পাশাপাশি অনলাইনেও স্মার্ট লেখক ও পাঠকদের চাহিদা পূরণে সক্ষম হয়েছে পিপীলিকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

পিপীলিকার সংসার বইমেলা ২০২৪

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর