Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
প্রকাশ্যে এলো ‘কবি’র লুক
Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশ্যে এলো ‘কবি’র লুক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ২৩:১২

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল শরিফুল রাজকে নিয়ে নির্মাণ করছেন ‘কবি’। সাধারণত কবি থেকে আমাদের মানসপটে ভেসে উঠে এলো চুল, কাঁধে ঝোলানো ব্যাগ, গায়ে ময়লা পাঞ্জাবি। কিন্তু নির্মাতা রেজা রাজকে আধুনিক লুকে উপস্থাপন করলেন ছবিটির ফার্স্ট লুক পোস্টারে।

কালো-লাল শেডে নকশা করা পোস্টারে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে শরিফুল রাজকে। কাঁচা-পাকা চুল-দাড়ি, কানে দুল ও চশমা ছিল তার। পোস্টারে এক দৃষ্টিতে এক দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে রাজকে।

বিজ্ঞাপন

এই সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা ইধিকা পাল। গত বছরের ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে ছবিটির শুটিং। বাকি অংশের দৃশ্যায়ন বাংলাদেশে হওয়ার কথা।

কবি সিনেমায় বাংলাদেশের অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অংশগ্রহণ করেছেন অনেকেই। ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/এজেডএস

কবি শরিফুল রাজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর