Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বিপিএলের প্রথম ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক
Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলের প্রথম ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪ ১৬:২৯

বিপিএলে প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ে নেমেছিল ঢাকা। বল হাতে প্রথম ম্যাচেই জাদু দেখালেন পেসার শরিফুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে এই আসরের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক।

নিজের প্রথম তিন ওভারে ১৫ রান দিয়েছিলেন শরিফুল। ইনিংসের শেষ ওভার করতে এসে টানা দুটি ছক্কা হজম করেছিলেন তিনি। তার দুই বলে দুই ছক্কা হাকিয়ে শেষ ওভারে বড় স্কোরের আভাস দিচ্ছিলেন খুশদিল শাহ। তবে সেটা হতে দেননি শরিফুল। ওভারের চতুর্থ বলে ১৩ রান করে খুশদিলকে ফেরান শরিফুল, তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

পরের বলে রস্টন চেজকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল। শুন্য রানে নাইমের হাতে ক্যাচ দেন তিনি। ইনিংসের শেষ বলে মাহিদুল ইসলামকে আউট করে তুলে নেন হ্যাটট্রিক। মাহিদুল আউট হয়েছেন ইরফান শুক্কুরের হাতে তালুবন্দি হয়ে। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ২৭ রানে তিন উইকেট নেন শরিফুল।

সারাবাংলা/এফএম

কুমিল্লা টপ নিউজ ঢাকা বিপিএল শরিফুল হ্যাটট্রিক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর