Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘শেখ হাসিনার ভরসা এখন একনায়কতান্ত্রিক কয়েকটি দেশ’
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার ভরসা এখন একনায়কতান্ত্রিক কয়েকটি দেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৬:৩২

ঢাকা: ‘শেখ হাসিনার ভরসা এখন একনায়কতান্ত্রিক কয়েকটি দেশ’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার অস্তিত্ব আধিপত্যবাদী শক্তির কাছে বিলীন করে দিয়েছেন। অন্য দেশের সরাসরি মদদে জনগণের ভোটাধিকার গলাটিপে হত্যা করে ইলেকশন ক্রাইম করেছেন। এখন তার পক্ষে কোনো দেশ নেই। গণবিচ্ছিন্ন স্বৈরাচার শেখ হাসিনা বুঝে গেছেন গণতান্ত্রিক বিশ্ব এবং দেশের সমস্ত জনগণ তার বিপক্ষে। তার নিরাপদ প্রস্থানের পথও সংকুচিত হয়ে গেছে। এখন তার ভরসা একনায়কতান্ত্রিক কয়েকটি দেশ। তবে এভাবে তিনি টিকে থাকতে পারবেন না। জনগণের আন্দোলনে তার পতন হবে।’

‘রুশ-ইউক্রেন যুদ্ধ এবং ফিলিস্তিনে ইসরাইলের হামলার কারণে জিনিসের দাম বেড়েছে। এর মধ্যে আবার আমেরিকা হুতিদের আক্রমণ করল। এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ইউক্রেন যুদ্ধসহ অন্য কোনো কারণে দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। দ্রব্যমূল বেড়েছে সরকারের সীমাহীন লুটপাটের কারণে।’

তিনি বলেন, ‘উদ্ভট উন্নয়নের নামে বাংলাদেশে মহাসমারোহে দুর্নীতি আর লুটপাট চলছে। মেগাপ্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। এটি এখন সর্বজনস্বীকৃত। সরকার দলীয় লোকেরা সমস্ত ব্যাংক লুটে নিয়েছে। মন্ত্রী ও দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সকল পণ্যের মূল্য এখন আকাশচুম্বী। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা আওয়ামী লীগের লোকজন পাচার করে দিয়েছে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘এক কেজি চালের দামে এক কেজি আলু কেনা যায় না। এই সবজির সিজনেও সব সবজির চড়া দাম। পেঁয়াজ, কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছে। কিন্তু ক্ষমতাসীন দলের লোকেরা সুখস্বর্গের মধ্যে বাস করছে। তাই ক্ষুধার্ত জনগণের সঙ্গে মশকরা করতে তাদের বাধে না। সরকারের মহাদুর্নীতি এবং অর্থ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে।’

‘নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আশা করছে’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে।’

তিনি বলেন, ‘জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্রতথ্য খুঁজছেন। ৭ জানুয়ারি জনগণ আপনাদের চূড়ান্তভাবে লালকার্ড দেখিয়েছে। সেই একদলীয় একতরফা ভুয়া নির্বাচনে ভোটাররা যায়নি। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদারসে সিল মেরেছে। আগে ভোট কেন্দ্রে গরু ছাগলসহ চতুস্পদ প্রাণীরা বিচরণ করলেও এবারের নির্বাচনে নতুন সংযোজন হয়েছে বানর।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরাও এই নির্বাচনকে প্রহসন ও তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন অংশীদাররা নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ডামি নির্বাচন এবং চার দিনের মধ্যে বিশ্ব ইতিহাসে দ্রুততম সময়ে কলঙ্কজনক সরকার গঠনের নজিরবিহীন ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম গ্লানি নেই। অপকর্মের মহাসাগরে ডুবে থাকলে মানুষ বিবেকহীন হয়ে পড়ে। সে কারণেই হয়তো প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সঙ্গে সস্তা রসিকতা করছেন। ফুরফুরে মেজাজে হিন্দি গান ও রবীন্দ্র সঙ্গীত শোনাচ্ছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি প্রদর্শনের জন্য ডামিদের প্রতিযোগিতার আসর বসানোর স্বীকারোক্তিও দিয়েছেন। টুঙ্গিপাড়ায় দেওয়া শেখ হাসিনার বক্তৃতা শুনে আমি বিস্মিত হয়েছি।’

সারাবাংলা/এজেড/এমও

একনায়কতান্ত্রিক টপ নিউজ ডামি সরকার রিজভী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর