Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘সরকারকে খুশি করার প্রয়োজন নেই, জনগণকে প্রচার করুন’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারকে খুশি করার প্রয়োজন নেই, জনগণকে প্রচার করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনকে উদ্দেশ করে বলেছেন, সরকারকে খুশি করার প্রয়োজন নেই, স্বাধীনভাবে জনগণকে প্রচার করুন। তিনি এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানান। তিনি বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহিদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিভিকে।’

তিনি বলেন, ‘যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদের সুযোগ করে দেওয়া উচিত।’ সরকারকে খুশি করতে যেন কিছু না করা হয়- সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কি না তখন জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্ত হত্যার বিষয়গুলো গুরুত্বসহ প্রচারের জন্য নির্দেশ দেন নাহিদ ইসলাম।

সারাবাংলা/জেআর/পিটিএম

খুশি জনগণ টপ নিউজ বিটিভি সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর