Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বিটিভির নতুন ডিজি মাহবুবুল, নজরুল ইনস্টিটিউটের ইডি লতিফুল
Saturday 01 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভির নতুন ডিজি মাহবুবুল, নজরুল ইনস্টিটিউটের ইডি লতিফুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৭

ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) পদে মো. মাহবুবুল আলম ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (ইডি) পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের দুজনকেই দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের নিয়োগের পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাহবুবুল আলমের নিয়োগসংক্রান্ত সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর আগে বিটিভির মহাপরিচালক ছিলেন ড. মো. জাহাংগীর আলম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০২৩ সালের ৫ জুন তাকে বিটিভির ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই সিনিয়র সহকারী সচিবের সই করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কবি নজরুল ইনস্টিটিউট আইন ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী মো. লতিফুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

লতিফুল ইসলামের আগে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন এ এফ এম হায়াতুল্লাহ। তিনিও বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অবস্থায় ২০২৩ সালের ১৭ এপ্রিল তাকে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল দুই বছরের জন্য। গত ৩ সেপ্টেম্বর সেই চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

সারাবাংলা/টিআর

কবি নজরুল ইনস্টিটিউট জনপ্রশাসন মন্ত্রণালয় বিটিভি বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম মো. লতিফুল ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর