Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘জাপাকে বিরোধীদলে না রাখলেও সরকারের সমালোচনা করব’
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপাকে বিরোধীদলে না রাখলেও সরকারের সমালোচনা করব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ২১:১৪

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার যদি জাতীয় পার্টিকে বিরোধীদলের ভূমিকায় না রাখে তবুও দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে সমালোচনা করব।

শনিবার (২০) জানুয়ারি বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় অবস্থিত জিএম কাদেরের বাসভবন স্কাইভিউয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমরা গত সংসদে বিরোধীদল ছিলাম। দেশ ও জাতির কল্যাণে সবসময় বিরোধীদলের ভূমিকা পালন করেছি। সরকারের গঠনমূলক সমালোচনা করেছি এবং আমাদের সুপারিশসহ অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছি।’

সরকারের বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘বর্তমান সংসদে প্রধানত দুটি দল। একটা আওয়ামী লীগ, যারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করেছে। আর ১১ জন সংসদ সদস্য নিয়ে আলাদা একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি। তবে সরকার যদি সেরকম অবস্থান নাও দেয় তবু আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে একমাত্র দল হিসেবে সমালোচনা করব। সরকারের খারাপ জিনিস তুলে ধরা এবং সুপারিশ দিয়ে সরকারকে সহায়তা করে সঠিক পথে পরিচালনা করব।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করে রেজুলেশনের কপিসহ স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়েছে।’

জাতীয় পার্টি ভাঙার জন্য অনেক ষড়যন্ত্র চলছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। ১৯৯১ সালের পর থেকে বিভিন্ন সময়ে নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেটাকে বিভিন্নভাবে নষ্ট করতে তার প্রতিপক্ষরা চেষ্টা চালিয়েছে। এখন যে ভাঙনের কথা বলা হচ্ছে তার সম্ভাবনা নেই বললেই চলে।’

বিজ্ঞাপন

এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

জিএম কাদের টপ নিউজ বিরোধীদল সমালোচনা সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর