Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
শাবনূরের সমালোচনায় রিয়াজ
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবনূরের সমালোচনায় রিয়াজ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০১

ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাবনূর-রিয়াজ। দুজনে একসঙ্গে উপহার দিয়েছেন ৪০টির বেশি দর্শকপ্রিয় ও ব্যবসাসফল ছবি। দুজনের মধ্যে রয়েছে ভালো বন্ধুত্ব। তবে প্রিয় বন্ধুর সমালোচনা করতে কখন ছাড় দেন না রিয়াজ। এবারও তার ব্যতিক্রম হলো না।

দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন শাবনূর। ‘মাতাল হাওয়া’ ও ‘রঙ্গনা’ নামের দুটি ছবির ঘোষণা এসেছে। আলোচনা রয়েছে আরও কয়েকটি ছবি নিয়ে।

শাবনূরের এ ফেরা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে কথা বললেন রিয়াজও। তিনি বলেন, সিনেমা যদি শাবনূরকে করতেই হয় তাহলে সে ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রয়েছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল, অভিনন্দন জানিয়েছি তাকে।

রিয়াজ আরো বলেন, আমি বলব— শাবনূর যদি সিনেমা করতে চায়, তাহলে এত দিন বিরতিতে থাকার মানে কী ছিল? আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না।

বন্ধু হিসেবে শাবনূরের উদ্দেশে রিয়াজের ভাষ্য, যদি সিনেমা করতে চায় তাহলে তার উচিত হবে ২০২৪-এর কনটেন্ট, স্ক্রিপ্ট এবং পরিচালক নির্বাচন করে সিনেমা করা। শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে আবার যে সিনেমা করবে, সেই সিনেমা যেন তাকে পরবর্তী আরও ১০০ বছর বাঁচিয়ে রাখে।

রিয়াজ বলেন, তাকে মনে রাখতে হবে, সে যে সময়টা বিরতি নিয়েছিল, এর মাঝে বাংলাদেশের সিনেমা এবং মিডিয়ায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে অনেকেই ছিল, যারা এখন বেঁচে নেই। তাই যদি শাবনূর স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে আমি বলতে চাই, তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

রিয়াজ শাবনূর সমালোচনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর