Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
কৃষিতে ভর্তুকি কমানোয় সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিতে ভর্তুকি কমানোয় সংসদে অর্থমন্ত্রীর সমালোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২৩:১৭

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে কৃষিতে ভর্তুকি কমানোয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেছেন, কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন। এর কোনো যুক্তি দেখি না। মূল্যস্ফীতি কমাতে হলে কৃষির উৎপাদন বাড়াতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এ বছর মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। যার জন্য ৭৩৯টি দ্রব্যমূল্যকে বিবেচনা করা হয়, তারমধ্যে পাঁচশো’র অধিক হচ্ছে কৃষিজাত পণ্য। কৃষি উৎপাদন বাড়াতে কৃষককে ভর্তুকি দিতে হবে। অথচ কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন। এর কোনো যুক্তি দেখি না। গত বছর যেটা ছিল, সেটা বহাল রাখতে হবে।’ এ সময় ভিজিএফ-এ এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

দেশের অর্থনীতির বড় দায় খেলাপি ঋণ উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে দেশে খেলাপী ঋণের পরিমাণ এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যেটা আমাদের দেশের জন্য অনেক বড়। যদিও শতাংশের দিক থেকে এটি ১১ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে আদায় হয়েছে ৫৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মামলার কারণে দুই লাখ ১২ হাজার ১৫৭ কোটি টাকা সরকারের অনাদায়ী হয়ে আছে। সারাদেশে আদালতে আটকে থাকা মামলা রয়েছে দুই লাখ ৮২ হাজার ৯৬টি। এ মামলা কীভাবে নিষ্পত্তি হবে জানা নেই। যে ঋণ দেওয়া হয়েছে তার ২৫ শতাংশ আমরা পাচ্ছি না। এটা আমাদের অর্থনীতির জন্য বড় দায়।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের দুর্দিনের নেতা-কর্মী ও ইতিহাস সংরক্ষণের জন্য আলাদা কমিশন গঠনের প্রস্তাব করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী। তিনি বলেন, ১৯৭৫-৮১, ১৯৮১ হতে ১৯৯৬, ২০০১-০৬ এবং ২০০৭ থেকে ২০০৮ এই চারটি পর্যায়ের আন্দোলন-সংগ্রামের গবেষণা করার জন্য একটি কমিশন গঠন করতে হবে। এই চার পর্যায়ে যারা নিহত হয়েছেন তাদের অফিসিয়ালি শহিদের মর্যাদা দিতে হবে। মাসে অন্তত দুই দিন করে আওয়ামী লীগের দুর্দিনের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অর্থমন্ত্রী কৃষি টপ নিউজ বাজেট ভর্তুকি সমালোচনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর