Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘ওষুধ রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে’
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওষুধ রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫১

জাতীয় সংসদ ভবন থেকে: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রফতানিতে উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি বছরও ১০ শতাংশ হারে প্রণোদনা থাকবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘বাংলাদেশ ওষুধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করছে। দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টিরও বেশি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সবধরনের ওষুধ রফতানি হচ্ছে।’

তিনি জানান. দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রফতানিতে উৎসাহিত করতে উৎপাদনকারীদের সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে দেশে উৎপাদিত ওষুধ রফতানিতে ১০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য রফতানির জন্য ৮ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হবে বলে ফিন্যান্সিয়াল সার্কুলার জারি করা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছরে দেশে উৎপাদিত ওষুধ রফতানির জন্য ২০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য রফতানির জন্য ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ওষুধ রফতানি প্রণোদনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর