Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রফতানির আড়ালে টাকা পাচার করত বেক্সিমকো, ১৭ মামলা দায়ের
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফতানির আড়ালে টাকা পাচার করত বেক্সিমকো, ১৭ মামলা দায়ের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬

ঢাকা: রফতানি বাণিজ্যের আড়ালে মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে মতিঝিল থানায় ১৭টি মামলা করেছে সিআইডি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সিআইডি হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান (বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান) এবং তার ভাই এ এস এফ রহমান (বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান) এর স্বার্থ-সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি (সতের) প্রতিষ্ঠান ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা, দিলকুশা, মতিঝিল হতে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্ট (বিক্রয় চুক্তি) গ্রহণের বিপরীতে পণ্য রফতানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও রফতানিমূল্যের প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা) বাংলাদেশে না এনে বিদেশে পাচার করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

অনুসন্ধানে দেখা যায় যে, অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড, বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড, কোজি অ্যাপারেলস লিমিটেড, এসেস ফ্যাশন লিমিটেড, ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড, মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেড, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড, প্ল্যাটিনাম গার্মেন্টস লিমিটেড, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড নামক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার (মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা) মূল্যমানের পণ্য সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে রফতানি করে। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রফতানি করার পর রফতানিমূল্য ৪ মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা থাকার পরও যথাসময়ে রফতানি মূল্য বাংলাদেশে না এনে সালমান এফ রহমানসহ বেক্সিমকো গ্রুপের অন্য ব্যক্তিরা অর্থ বিদেশে পাচার করেছে।

বিজ্ঞাপন

বিদেশে রফতানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান দ্বয়ের যৌথ মালিকানাধীন RR Global Trading (FZE) এর শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রফতানি করা হয়েছে।

এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলংকাসহ বিভিন্ন দেশেও পণ্য রফতানির মাধ্যমে রফতানি মূল্য বাংলাদেশে না এনে আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন।

পণ্য রফতানি করে ইচ্ছাকৃতভাবে রফতানিমূল্য প্রত্যাবাসন না করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২(শ) এর (১৪) ও (২৬) ধারায় সম্পৃক্ত অপরাধ করে যা একই আইনের ৪(২)/৪(৪) ধারা মোতাবেক দন্ডণীয় অপরাধ করেছেন আসামিরা। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং তার সহযোগিরা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংঘবদ্ধ চক্রের সহযোগিতায় বিদেশে অর্থপাচার করেছে বলে অনুসন্ধানে প্রমাণ মিলেছে। যে কারণে ফিন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি মতিঝিল থানায় ১৭টি মামলা রুজু করেছে।

এছাড়া সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রমও সিআইডি’তে চলছে।

সারাবাংলা/ইউজে/এমও

টাকা পাচার রফতানি সালমান এফ রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর