Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘ব্লক ইট তৈরিতে প্রণোদনা দেবে সরকার’
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্লক ইট তৈরিতে প্রণোদনা দেবে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৩

ঢাকা: পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে উদ্যোক্তাদের প্রণোদনা দিতে সরকার বিভিন্ন প্যাকেজ ঘোষণা করবে। ইটভাটা মালিকরা চাইলে প্যাকেজগুলো নিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সব বায়ুদূষণকারী ও কৃষিজমির মাটি ক্ষয়কারী ইটভাটা বন্ধ করে আধুনিক পদ্ধতির ব্লক ইটের ব্যবহার পুরোপুরি চালু করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া ইটভাটাগুলো যাতে আর চালু না হতে পারে, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফেনী সার্কিট হাউজে বন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। তিনি এ সময় জবরদখলকৃত বনভূমি উদ্ধার এবং নগর ও উপকূলীয় বনায়নের উদ্যোগ নেওয়ার জন্য বিভাগীয় বন কর্মকর্তাকে নির্দেশ দেন।

মতবিনিময় সভায় মন্ত্রী প্লাস্টিকের ব্যবহার বন্ধসহ পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘পরিবেশ ছাড়পত্র না নিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরিবেশ ছাড়পত্র প্রদানে দীর্ঘসূত্রিতাও পরিহার করতে হবে। চিকিৎসা বর্জ্য ও পৌর বর্জ্য প্রতিদিন পরিষ্কার করা হচ্ছে কিনা তদারকি করতে হবে।’

এ সময় তিনি পৌরসভাগুলোর বর্জ্য রিসাইকেল করার জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন এবং ফেনী পরিবেশ অধিদফতরের উপপরিচালক শওকত আরা কলি।

বিজ্ঞাপন

পরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পরিবেশমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সারাবাংলা/আরএফ/পিটিএম

প্রণোদনা ব্লক ইট সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর