Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক-মানসিক নির্যাতন চলতে পারে না’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক-মানসিক নির্যাতন চলতে পারে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৪ ১৭:৫১

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক এই ঘটনায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

শনিবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে। গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যমতে, ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার আগে ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ করেন। পাশাপাশি একজন দায়িত্বশীল শিক্ষকের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, যিনি সহকারী প্রক্টরের দায়িত্বে রয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, উক্ত শিক্ষক তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে বরং আত্মহত্যাকারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করেছেন যা আত্মহত্যায় প্ররোচনার শামিল মর্মে সুস্পষ্ট। তাই এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষোভ প্রকাশ করছে। পাশাপাশি সম্প্রতি শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের হয়রানিসহ নৈতিক স্খলনের যেসব ঘটনা দৃষ্টিগোচর হচ্ছে তা কমিশনকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক প্ররোচনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। নারী শিক্ষার্থীরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন। এখন এসব বিষয়ে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে এবং শিক্ষার্থীবান্ধব সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরির জন্য মনোযোগী হতে হবে৷ কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন শিক্ষাপ্রতিষ্ঠানে চলতে পারে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে শিক্ষাঙ্গনে আমাদের নৈতিকতা ও শুদ্ধাচারের দিকে বিশেষ জোর দেওয়া প্রয়োজন। উন্নত মানসিকতা ও মূল্যবোধ বিকাশ ছাড়া শিক্ষাঙ্গন অপূর্ণ থেকে যাবে। তাই শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক ইতোমধ্যে প্রস্তুতকৃত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো যৌন হয়রানি নিরোধ আইনের খসড়া যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করে দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

কামাল উদ্দিন আহমেদ টপ নিউজ ফাইরুজ অবন্তিকা মানবাধিকার কমিশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর