Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
অ্যানেস্থেশিয়ার ওষুধ পরিবর্তনের নির্দেশ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যানেস্থেশিয়ার ওষুধ পরিবর্তনের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ১৮:৫৯

ঢাকা: অ্যানেস্থেশিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওষুধ পরিবর্তনসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, সরকারি ও বেসরকারি সব হাসপাতালের অস্ত্রোপচারের সময় রোগীর চেতনা লোপ করার জন্য ‘ইনহেলেশনাল অ্যানেস্থেটিক’ হিসেবে ‘আইসোফ্লুরেন’ অথবা ‘সেভোফ্লুরেন’ ব্যবহার করতে হবে। এখন ব্যবহার করা হয় ‘হ্যালোথেন’।

বুধবার (২৭ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতর ও ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতাল ও মালিবাগের জেএস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে অচেতন করে খতনা করার সময় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এতে রোগীদের অচেতন করার জন্য অ্যানেস্থেশিয়ার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জসীম উদ্দীন হায়দারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অ্যানেস্থেশিয়ার কারণে কিছু রোগীর মৃত্যু ও আকস্মিক জটিলতা প্রতিরোধে এবং অ্যানেস্থেশিয়ায ব্যবহৃত ওষুধের গুণগত মান নিশ্চিত করতে অ্যানেস্থেশিয়ায় হ্যালোজেনের ব্যবহার ও এর বিকল্প নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া অ্যানেস্থেশিয়াজনিত মৃত্যু ও এর অপপ্রয়োগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে হ্যালোথেন, আইসোফ্লুরেন ও সেভোফ্লুরেন ভেপোরাইজারের সংখ্যা এবং এসব ভেপোরাইজার পরিবর্তন করে আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনে অর্থ বরাদ্দের প্রাক্কলন করতে হবে। ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়া হ্যালোজেন বেচাকেনা ও এর ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দেশের সব সরকারি, বেসরকারি অবেদনবিদদের (অ্যানেস্থেশিওলজিস্ট) নিয়ে হ্যালোথেনের পরিবর্তে আইসোফ্লুরেন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সব সরকারি হাসপাতাল থেকে বর্তমানে ব্যবহৃত হ্যালোথেন ডেপোরাইজারের পরিবর্তে আইসোফ্লুরেন ভেপোরাইজার প্রতিস্থাপনের জন্যে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যানেস্থেশিয়া মেশিন কেনার ক্ষেত্রে স্পেসিফিকেশন নির্ধারণে স্পষ্টভাবে আইসোফ্লুরেন, সেভোফ্লুরেন ভেপোরাইজারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/টিআর

অ্যানেস্থেশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর