Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রাঙ্গামাটিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২ আ.লীগ নেতা
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২ আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ০৯:৩২

রাঙ্গামাটি: মনোনয়নপত্র বাছাইয়ে ছিটকে পড়ার পর অবশেষে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাঙ্গামাটির দুই আওয়ামী লীগ নেতা। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে শিক্ষাগত যোগ্যতার সনদ দেখাতে না পারায় বাছাইয়ে বাতিল হয় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান ও জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমার মনোনয়নপত্র।

রোববার (২১ এপ্রিল) আপিল নিষ্পতির দিনে দুজনই প্রার্থিতা ফিরে পেলেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন। বিষয়টি নিশ্চিত করে রির্টানিং অফিসার জানান, ‘বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হলেও আপিল নিষ্পতিতে দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান শিক্ষাগত যোগ্যতার সনদ দেখাতে না পারায় বাদ পড়েন। আর জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন।

রাঙ্গামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল- এ চার উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী হয়েছেনু। ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল (সোমবার)।

রাঙ্গামাটির চার উপজেলায় প্রথম ধাপে প্রার্থী রইলেন ৩৭ জন। এরমধ্যে রাঙ্গামাটি সদরে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- অন্ন সাধন চাকমা, পঞ্চানন ভট্টাচার্য্য, বিপ্লব চাকমা, মো. শহীদুজ্জামান মহসীন, শাহাজাহান ও সুফিয়া কামাল (ঝিমি)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন চন্দ্রজিত দেওয়ান, দয়াময় চাকমা, দূর্গেশ্বর চাকমা, পলাশ কুসুম চাকমা, মো. মনিরুল ইসলাম ও মো. রিদওয়ানুল হক সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন নাসরিন ইসলাম, রিতা চাকমা ও মনিকা আক্তার।

বিজ্ঞাপন

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- মংসুইউ চৌধুরী ও মো. সামশুদ্দোহা চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন অং প্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো. ফিরোজ আহাম্মাদ ও লা থোয়াই মারমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন এ্যানী চাকমা (কৃপা), জান্নাতুল ফেরদৌস ও নিংবাইউ মারমা।

জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- সুরেশ কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও কেতন চাকমা। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন রন্টু চাকমা ও কামিনী রঞ্জন চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন অনিতা দেবী চাকমা ও জ্যোৎস্না তালুকদার।

বরকল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন- সন্তোষ কুমার চাকমা ও বিধান চাকমা। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন পুলিন বিহারী চাকমা ও জ্ঞান জ্যোতি চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন রাখি চাকমা ও সুচরিতা চাকমা।

সারাবাংলা/এমও

আ.লীগ নেতা প্রার্থিতা রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর